বাড়ির মালিক ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শ্রমিক পল্লীর একটি কক্ষের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহুর্তের মধ্যেই আগুন বাড়ির অন্য কক্ষগুলোতেও ছড়িয়ে পড়ে।
এ ব্যাপারে ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল হামিদ বলেন, আগ্নিকাণ্ডের খবর পেয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করা হয়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় আশুলিয়া ডিইপিজেডের একটি ও কালিয়াকৈর ফায়ার সর্ভিসের আরও দুটি ইউনিট যোগ হয়ে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষনে ওই শ্রমিক পল্লীর ২৫টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেননি তিনি।
/এআর/