আটক চার ব্যক্তি হলেন গাড়িচালক আব্দুল মোতালেব, সাইফুল ইসলাম, কাদের মিয়া, আবু আহম্মেদ। গ্রেফতারকৃতদের সবার বয়স ২০ থেকে ৩৫এর মধ্যে।
পুলিশ সূত্র জানান, ১০ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে গার্মেন্ট পণ্যবাহী একটি ট্রাক ফেনীর তেমুহনী পৌঁছলে গার্মেন্ট পণ্যবাহী ট্রাকটি ছিনতাইয়ের শিকার হয়। পরে প্রতিষ্ঠান মালিকের মামলার ভিত্তিতে তদন্তভার নেন ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কিবরিয়া। তদন্তে অপরাধীরা বেরিয়ে আসেন। ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দি অনুযায়ী চট্টগ্রামের নাছিরাবাদ এলাকা থেকে পণ্যগুলো উদ্ধার করা হয়।
/এইচকে/