এলাকাবাসী ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে। আটক ডাকাতরা হলেন জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দিলবরচর এলাকার ইব্রাহিম (২২), কিশোরগঞ্জ সদরের রাজু (২০) এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা এলাকার শাহিন (২০)।
কারখানার ব্যবস্থাপক সালেক হাওলাদার জানান বুধবার ভোর ৪টার দিকে একটি ট্রাকে ১৫/১৬ জনের একটি ডাকাতদল মা এ্যাপারেলস কারখানার গোডাউনে হানা দেয়। এ সময় ডাকাতরা গোডাউনের গেটের তালা কেটে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে ফেলে। পরে গোডাউন থেকে সুতা ট্রাকে তুলতে থাকে। এ সময় পাশ্ববর্তী কারখানার শ্রমিকদের সন্দেহ হলে এলাকাবাসী ও পুলিশকে খবর দেয়। ডাকাতরা প্রায় পাঁচ হাজার পাউন্ড সুতা লুট করে নিয়ে গেছে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার চক্রবর্তী জানান, মালামাল উদ্ধারে অভিযান চলছে।
/বিটি/এইচকে/