আটককৃতরা হলেন, কচুয়া চাঁদপুরের তোহা হোসাইন, চট্টগ্রাম হাটহাজারীর আলমগীর হোসেন ও রায়পুর লক্ষীপুরের হারুন উর রশিদ।
পুলিশ জানায়, প্রতারক চক্রটি তাদের সদস্য তোহা হোসাইনকে এসএসএফ’র সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে পরিচয় দেন। পরে স্থানীয় দুই এজেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন দফতরে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেন। এসময় একজনের কাছ থেকে ৩০ হাজার টাকা নেন। পরে ভুরুঙ্গামারী উপজেলার কচাকাটা বাজারের হারবাল চিকিৎসক নূর রহমান নামে আরেক এজেন্টের মাধ্যমে আবু বকর নামে একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় তার সন্দেহ হলে তিনি বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ তাদের আটক করে প্রতারণার মামলা দিয়ে কোর্টে চালান করে।
এ ব্যাপারে এএসপি সার্কেল মাসুদুর রহমান জানান, আটককৃতরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। খবর পেয়ে তাদের দ্রুত আটক করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা প্রতারণার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
/জেবি/ এএইচ/আপ-এআর/