সভায় খানজাহান আলী থানা বিএনপির সম্মেলনের তারিখ ২৩ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের কারণে সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে সভায় জানানো হয়।
মহানগর বিএনপি ও ৫ থানার কাউন্সিলর সফল করতে ইতোপূর্বে গঠিত নির্বাচন কমিশনের অধীনে মহানগর বিএনপির সম্পাদক ও সহ-সম্পাদকদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় মতভেদকে পেছনে ফেলে বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আরও শক্তিশালী করা এবং আগামী দিনের কঠোর আন্দোলনের উপযোগী একটি সংগঠনে পরিণত করতে সব স্তরের নেতাকর্মীদেরকে ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভায় বক্তৃতা দেন, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, স ম আব্দুর রহমান, জাহিদুল ইসলাম, ফখরুল আলম, অ্যাড. ফজল হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজআমান মুরাদ, সিরাজুল হক নান্নু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, অ্যাড. মঞ্জুর আহমেদ, মুজিবর রহমান, এহতেশামুল হক শাওন, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, আশফাকুর রহমান কাকন, মো. শাহজাহান, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, মুর্শিদ কামাল, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, হাসান মেহেদী রিজভী, শেখ ইমাম হোসেন, কাজী শফিকুল ইসলাম, রবিউল ইসলাম রবি, এস এম কামাল হোসেন, আবু সাঈদ শেখ, মুন্নী জামান, মোহাম্মদ আলী প্রমুখ।
/এআর / এএইচ/আপ-এআর/