ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ট্রান্সফরমারে ওভার হিটের স্পার্ক থেকে আগুনের সূত্রপাট ঘটতে পারে।
আগুনে ট্রান্সফরমারের ১৪ টন তেল পুড়ে গেছে। সংশ্লিষ্ট ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্র প্রকল্পগুলোর ভেতর বেসরকারিভাবে ‘দেশ এনার্জি লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালিত ডিজেলচালিত ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ওই কেন্দ্রের একটি ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।
দুপুর ১২টায় বিদ্যুৎকেন্দ্রের ভেতরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ কেন্দ্রের অপারেশন ইনচার্জ জহিরুল ইসলাম। তিনি জানান, অগ্নিকান্ডে ৩৫ এমভিএ (মেগা ভোল্ট অ্যাম্পিয়ার) এর ৩নং ট্রান্সফরমারটি পুড়ে গেছে। পুড়ে গেছে ট্রান্সফরমার ক্যাবল, পিসি, সিডি সহ বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে যায়। আগুনে পুড়ে যাওয়া ৩নং ট্রান্সফরমারের পাশে থাকা ৪নং ও ২ নং ট্রান্সফরমারও ক্ষতিগ্রস্থ হয়েছে।
জহিরুল ইসলাম জানান, এরকম একটি ট্রান্সফরমারের মূল্য ৬ কোটি টাকা।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তাদের বরাত দিয়ে আগুনে বৈদ্যুতিক সরঞ্জমাদিসহ ওসি জানান, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ চলছে।
/এইচকে/