সংশ্লিষ্ট সূত্র জানান, এমপিওভুক্ত না হওয়ায় স্বল্প বেতনে শিক্ষকরা পরিবার নিয়ে কষ্টের জীবন কাটাচ্ছেন।
১৯৯৫ সালে এলাকার শিক্ষানুরাগীরা সোনাতলা উপজেলা পরিষদ কমপ্লেক্সের সীমানা প্রাচীরের মধ্যে সবুজ সাথী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রথমে ২৩ জন শিক্ষার্থী নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ২০০৩ সালে নিম্ন মাধ্যমিক ও ২০১৫ সালে মাধ্যমিক পর্যায়ে পাঠ দেওয়ার অনুমতি পায়। এর আগে ২০১৩ সালে প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি লাভ করে।
বর্তমানে এ স্কুলে ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত।ঃ
বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নানের প্রচেষ্টায় ইতিমধ্যে কিছু আর্থিক অনুদান পেয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী খন্দকার জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান ভাল হওয়ায় দিনদিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কর্মরত শিক্ষক-কর্মচারীরা ঠিকমত বেতন না পাওয়ায় কষ্টের জীবন যাপন করছেন।
প্রধান শিক্ষিকা মহসিনা বেগম জানান, শিক্ষা বিস্তারে শিক্ষকদের আন্তরিকতার কোন অভাব নেই। বিদ্যালয়টি দ্রুত এমপিওভুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করছি।
/এইচকে/