সুন্দরবনে ‘বিষ’ দিয়ে শিকার করা তিন বস্তা চিংড়িসহ নৌকা জব্দ 

সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা তিন বস্তা শুটকি চিংড়ি জব্দ করেছে বন বিভাগ। এ সময় চারটি টোনাজাল ও তিনটি নৌকাও জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরে বনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পাশের চারাখালি খাল থেকে চিংড়ি জব্দ করা হয় বলে জানান পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মাহবুব হাসান ।

মাহবুব হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলেরা নৌকা থেকে লাফ দিয়ে বনের গহীনে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের ফেলে যাওয়া তিন বস্তা শুটকি চিংড়ি জব্দ করা হয়েছে। তিনটি নৌকায় ছয়জন জেলে ছিল।’

‘পরে জব্দ করা শুটকি চিংড়ি ও জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। আর এ ঘটনায় বন আইনে অজ্ঞাত মামলা করা হয়েছে।’