ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে পোশাক বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৯ এপ্রিল) দুপুরে শহরের কোর্ট রোডের এফএ টাওয়ারে বিভিন্ন ব্যান্ডের শো-রুমে এই অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান জানান, দুপুরে শহরের কোর্ট রোডের লাইক ফ্যাশন হাউজকে বেশি দামে পোশাক বিক্রি করায় ৫ হাজার এবং ক্রয় মূল্যের রশিদ দেখাতে না পারায় লা-রোজা নামে অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।