নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান, কাউসার ও তার স্ত্রী লাভলী আক্তার কাঁচপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন। গত কয়েকদিন ধরে পরকীয়া বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ চলছিল। রাত ৯টার দিকে ঘরের ভেতরেই কাউসার স্ত্রী লাভলী ও তার মাকে কুপিয়ে হত্যা করে।
গলা কেটে হত্যা করে পালানোর সময় স্থানীয়রা কাউসারকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউসারকে আটকসহ দুজনের লাশ উদ্ধার করেছে।
এদিকে আটকের পর কর কাউসার সাংবাদিকদের জানান, আমার স্ত্রী পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল। আমি এর প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে জেদ করে প্রথমে তাকে পরে প্রতিবাদ করায় তার মাকে হত্যা করি।
/এনএস/এমএনএইচ/