মাটিচাপা অবস্থায় জীবন্ত নবজাতক উদ্ধার

রাজশাহীরাজশাহীতে মাটিচাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের রণহাট এলাকার একটি খেত থেকে মেয়ে শিশুটি উদ্ধার হয়।
রাজশাহী নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) অশোক চৌহান জানান, ‘উদ্ধারের পরে শিশুটিকে  আয়শা নামে স্থানীয় এক নিঃসন্তান নারীর হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশুটিকে কাপড়ে পেঁচিয়ে মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল । কান্নার শব্দ শুনে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে
চিকিৎসকের কাছে নিয়ে যায়। প্রাথমিক পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন শিশুটি সুস্থ আছে ।
/এনএস/এপিএইচ/