সুন্দরবনের কচিখালীতে দস্যুদের গুলিতে জেলে নিহত

Bargunaসুন্দরবনের কচিখালীর বলেশ্বরের আইনের আটবাম এলাকায় দস্যুদের গুলিতে ইসমাইল হোসেন (৩২) নামে এক জেলে নিহত হয়েছেন। এছাড়া আরও চার জেলে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে আহতদের উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
নিহত জেলে ইসমাইল হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামের আজগর আলীর ছেলে। আহতরা হলেন- নাসির, নজরুল ইসলাম, ইসমাইল হোসেন ও রিয়াজ উদ্দিন। এদের সবার বাড়ি পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপদোন গ্রামে।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়াউল হক বলেন, দুপুর ১২টার দিকে সহযোগী জেলেরা ইসমাইলের মরদেহ নিয়ে পাথরঘাটা লঞ্চ টার্মিনালে আসে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
/বিটি/এইচকে/