মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৭০ হাজার কোটি টাকা ব্যায়ে ২২৫ কিলোমিটার দৈর্ঘ্যরে উড়াল সড়ক নির্মাণ করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
যানজট প্রসঙ্গে মন্ত্রী বলেন, মেঘনা সেতুর মেরামত কাজ ও রাস্তায় ফিটনেসবিহীন যানবাহন বিকল হয়ে যাওয়ার কারণে শুক্রবার তীব্র যানজট সৃষ্টি হয়। তাই সরকারি ছুটির দিনগুলোতে সড়ক ও সেতুর মেরামত কাজ বন্ধ রাখা হবে।
মন্ত্রী ওবায়দুল কাদের আরও জানান, জাইকার সহায়তায় মেঘনা, মেঘনা-গোমতী এবং কাঁচপুর নতুন সেতুর নির্মাণ সামগ্রী আসতে শুরু করেছে। আগামী মাসেই ঠিকাদাররা কাজ শুরু করবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আট লেন কাজেরও শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন।
এসময় মন্ত্রীর সঙ্গে সড়ক ও জনপদ নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী সামসুউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এআর/