স্থানীয় সূত্র জানায়, কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুকের সঙ্গে বর্তমান মেয়র এনায়েত হোসেন হাওলাদারের সমর্থকদের লাইনে দাঁড়ানো নিয়ে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ প্রথমে হাতহাতি ও পরে লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওসি কৃপা সিন্দু বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শহীদ মিনারে নিরাপত্তার দায়িত্বে বিপুল সংখ্যক পুলিশ থাকায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
/এআর/এসটি/