দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের

হবিগঞ্জের বাহুবলে দুই গ্রুপের সংঘর্ষে মুছাব্বির মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। বৃহস্পতিবার (১১ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লামাতাশি ইউনিয়নের তারাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

মুছাব্বির তারাপাশা গ্রামের ছত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের তাজুল মেম্বারের সঙ্গে সিরাজ মিয়ার দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জের ধরে রাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মুছাব্বির গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।