গ্রেফতারকৃত নুর মোহাম্মদ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের শামসুর রহমানের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এছাড়া সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে আরিশ মোল্লা (৩০), মিলন (২৫) ও রাজুকে ( ৩৪) আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে আশাশুনি উপজেলার মহিষকুড় এলাকায় আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহম্মদ সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দু’গ্রুপের বেশ কয়েকজন আহত হয় ।
সংঘর্ষেরে পর চেয়ারম্যান আবু হেনা সাকিল জানান, শ্রীউলা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ায় নুর মোহাম্মাদ গ্রুপের লোকজন তার ওপর ক্ষিপ্ত ছিল। এ ঘটনায় তিনি নিজেসহ ৬ জন মারাত্মক আহত হয়। আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে নুর মোহম্মদ বলেন, তিনি মাছের সেট থেকে ফেরার সময় বর্তমান চেয়ারম্যান আবু হেনা সাকিলের সমর্থকরা আমাদের গতিরোধ করে মারধর শুরু করে এতে আমার বেশকয়েকজন সমর্থক আহত হয়।
/এআর/