সকাল ৮টায় শহরের দাশিয়ারছড়ার কালিরহাটে অস্থায়ী শহীদ মিনারে প্রভাত ফেরীর মাধ্যমে দিবসটি পালন শুরু হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক শেখ ইউসুফ হারুন দাশিয়ারছড়ার বাসিন্দাদের সঙ্গে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন।
রবিবার দুপুরে তিনি ফুলবাড়ী উপজেলার অধুনালুপ্ত দাশিয়ারছড়া ছিটমহলে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সেখানকার বাসিন্দাদের সঙ্গে কালিরহাট বাজারে মতবিনিময় সভায় অংশ নিয়ে বলেন, চলতি বছর ছিটমহলের উন্নয়নে একনেক বৈঠকে ১৮১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
তিনি আর বলেন, পৃথিবীর সব দেশই বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা মেনে নিয়ে দিনটি পালন করছে। এটা শেখ হাসিনারই বিশাল কূটনৈতিক সফলতা ও অর্জন।
প্রধানমন্ত্রীর দপ্তরের এই মহাপরিচালক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপহার দিয়েছেন বাংলাদেশ। তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার দিয়েছেন ১১১ ছিটমহলের স্বাধীনতা।
সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্র নাথ উরাঁও, উপজেলা প্রকৌশলী শামসুল আরেফিন খান, পুলিশ কর্মকর্তা এবিএম রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, বাংলাদেশ ভারত ছিট বিনিময় কমিটির বাংলাদেশ ইউনিটের সভাপতি মো. মইনুল হক প্রমুখ।
উল্লেখ্য, এবারই প্রথম সিটমহালের বাসিন্দারা বাংলাদেশি হিসেবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলেন।
/বিটি/এসএনএইচ