দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
অগ্নিদগ্ধরা হলেন- মানিকগঞ্জের শিবালয় উপজেলার মো. নজুমুদ্দিন (৭০), শাহিদা বেগম (৫০), মৌসুমী আক্তার (১৮), সীমা আক্তার (২৬), সিংগাইর উপজেলার হাজেরা বেগম (৫০) ও রাবেয়া বেগম (৪৫), ঘিওর উপজেলার মিনু আক্তার (৩৫), কুষ্টিয়া জেলার সামছুদ্দিন (৬০), রুশি বেগম (৪০), হাজেরা বেগম (৩৫), রাইসা আক্তার (২৫) ও নাসিমা বেগম (৫০), বাগেরহাট জেলার ফারুক হোসেন (১৯), ঢাকার সাভারের মো. শাহিন (১৮) এবং ফরিদপুরের সুমি আক্তার (৩৫)ও রাশিদা বেগম (৪৫)।
তাদেরকে মানিকগঞ্জ সদর ও মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, সকালে ঢাকার গাবতলি থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী নবীনবরণ পরিবহনের একটি বাস (যশোর-ব-৫৪১) মানিকগঞ্জের তরা এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান জানান, অগ্নিদগ্ধদের মধ্যে নজুমুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৩৫ ভাগ পুড়ে গেছে। দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহাদৎ হোসেন জানান, বিস্ফোরিত বাসটি পুরাতন। গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বাসটিতে আগুন ধরে যায় বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এতে পুরো বাসটি আগুনে পুড়ে যায়।
এদিকে ওসি মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ১০জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল এবং ছয়জনকে স্থানীয় মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
/এআর/