নেত্রকোনা-ময়মনসিংহ হাইওয়েতে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত এবং চার জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা পাঁচ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। অটোরিকশাটি শ্যামগঞ্জ জালশুকা নামক স্থানে পৌঁছালে ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী একটি বাস সামনের দিক থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোরিকশার ছয় যাত্রী মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তাদের দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশা চালক একরামুল (৪০) এবং অজ্ঞাত এক নারীকে (৩৭) মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ময়মনসিংহে হাসপাতালে নেওয়ার পথে দুই জনের মৃত্যু হয়েছে। বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে।