নয়ন শহরের আদর্শপাড়ার রফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে ক্রিকেট খেলা নিয়ে নয়নের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বুধবার রাত পৌনে ৮টার দিকে ওই কিশোররা স্থানীয় শামসুলের বাড়ির সামনে নয়নকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
অবস্থার অবনতি হলে নয়নকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে আজ সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথেই মারা যায় নয়ন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
/বিটি/এফএস/