দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ১ নম্বর চেজেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইকেল আরোহীর নাম ফ্রাঞ্চিস সরেন (৫৫)। তিনি উপজেলার পশ্চিম শিবরামপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত সোনা সরেনের ছেলে। তিনি বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রানীগঞ্জ মোড় এলাকা থেকে সাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন ফ্রাঞ্চিস৷ গোপালগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে ট্রাকটি পেছন থেকে ধাক্কা দিলে সড়কে পরে গিয়ে তিনি মারা যান।
কোতোয়ালি থানার ওসি তানভীরুল ইসলাম বলেন, ‘ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।’