২৬ মামলার আসামি ‘ট্যারা মোস্ত’ গ্রেফতার

আটটি হত্যাসহ ২৬ মামলার আসামি শেখ গোলাম মোস্তফা ওরফে ‘ট্যারা মোস্ত’কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৯ আগস্ট) খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 

মোজাম্মেল হক জানান, গত বছরের ডিসেম্বর মাসে ট্যারা মোস্ত গ্রেফতার হয়ে জেলে ছিল। কিন্তু জামিনে বের হয়ে সে আবারও চাঁদাবাজি ও দস্যুতা শুরু করে। ৮ আগস্ট একজনের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা আদায় করে। এরপর তাকে রাতেই লবণচরা থানা পুলিশের অভিযানে চাপাতিসহ গ্রেফতার করা হয়। 
 
এ সময় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।