জামালপুর সদর থানার ওসি মো.আব্দুল আউয়াল জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই’র) দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। সিরাজগঞ্জের শাহাজাতপুর থেকে অবৈধ পেট্রোল এনে গোদাশিমলা বাজারের ছোঁয়া এন্টারপ্রাইজে বিক্রির সময় পুলিশ ট্যাংকলরিটি জব্দ করে।
এসময় পুলিশ দোকানের মালিক গোদাশিমলা গ্রামের সানোয়ার হোসেন (৩৫), ট্যাংকলরির চালক সিরাজগঞ্জের শাহাজাতপুর গ্রামের জিয়া সরকার (৩৮) ও দোকান কর্মচারী জামালপুর সদর উপজেলার দড়িপাড়া গ্রামের রুবেলকে (২৮)আটক করে পুলিশ।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে চোরাই পথে পেট্রোল এনে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল।
এ ব্যাপারে জামালপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
/জেবি/ এএইচ/