রাবি শিক্ষকের মৃত্যুতে ক্যাম্পাসে শোকর‌্যালি





RU Pic 27.02.2016রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাফরুহা হোসেন সেঁজুতির (৪৬) অকাল মৃত্যুতে ক্যাম্পাসে শোকর‌্যালি করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন থেকে এ শোকর‌্যালি বের করেন শিক্ষার্থীরা, যা বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
জানা যায়, ড. মাফরুহা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। গত বুধবার ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আর গত বৃহস্পতিবার জয়পুরহাটে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ক্ষেতলাল উপাজেলার তেলিহার গ্রামের মরহুম অধ্যাপক আলতাফ হোসেনের মেয়ে ছিলেন।
এদিকে ড. মাফরুহার মৃত্যুতে শোক জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান।
/এসএনএইচ