হরতালবিরোধী মিছিল নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কুমিল্লায় হরতালবিরোধী মিছিল নিয়ে যাওয়ার পথে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ওই নেতা কুমিল্লা নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বেলাল হোসেন। তিনি নগরীর কাপ্তানবাজার এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

এ বিষয়ে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাজিম বলেন, ‘বেলাল মিছিল নিয়ে কাপ্তানবাজার থেকে কান্দিরপাড় আসেন। সে সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে সড়কেই ঢলে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’