‘পুলিশ দেখে পালাতে গিয়ে’ যুবদল নেতা নিহত

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে জিলু আহমদ (৪২) নামে এক যুবদল নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।

নিহত জিলু গোলাপগঞ্জ উপজেলার মদনগৌরিপুর গ্রামের এলাইছ মিয়ার ছেলে। তিনি গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ। তিনি জানান, দলের হয়ে অবরোধ কর্মসূচি পালন করতে গিয়েছিলেন জিলু। পুলিশ দেখে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালানোর সময় গাছে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা জানিয়েছেন, গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লাগলে জিলু আহত হন। পরে হাসপাতালে তিনি মারা যান।