মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাকে ঢাকার পল্টন থেকে আটক করা হয়।

মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকালের দিকে সাদা পোশাকের ডিবি পুলিশের একটি দল মাসুদ পারভেজকে আটক করে।

তিনি আরও জানান, পারভেজ বর্তমানে পল্টন থানায় আছেন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। তিনি ওয়ারেন্টভুক্ত আসামিও নন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ আটকের বিষয়টি অবহিত নন বলে জানান।