নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার জেলখানা মোড় থেকে ভেলানগর বাসস্ট্যান্ড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ জানান, স্থানীয় বিভিন্ন মহল দীর্ঘদিন ধরে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সড়ক জনপথ বিভাগের জায়গা দখল করে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করে। এতে যাত্রী ও জনগণের যাতায়াতে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনা ঘটে আসছিল। এসব অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলেও এসব অপসারণ করা হয়নি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বুলডোজার দিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।
পর্যায়ক্রমে মহাসড়কের পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
/এআর/টিএন/