পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মিটুলের সমর্থকরা অবরোধ তুলে নেয় এবং বিক্ষোভ করে।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা জানান, ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য স্থানীয়ভাবে যাচাইবাছাই করে ভাগ্যকুল ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন মিটুলের নাম কেন্দ্রে পাঠানো হয়।কিন্তু কাজী শাহাদাত হোসেন কেন্দ্রীয় নেতাদের ব্যবহার করে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নামে লিখিত মনোনয়ন নিয়ে আসেন।এই কারণে মিটুলের সমর্থকরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।
এ কর্মসূচিতে আন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন,ভাগ্যকুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর মিলন খান,ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল গফুর,সাধারণ সম্পাদক মামুন কবীর, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি পাপ্পু সরদার, সেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন শেখ,ওলামা লীগের সভাপতি মালেক ফকির, শ্রমিক লীগের সভাপতি মো. ইয়াসিন ব্যাপারি প্রমুখ।
সহকারী পুলিশ সুপার (লৌহজং সার্কেল) শামছুজ্জামান বাবু জানান, অল্প-কিছুক্ষণ মহাসড়ক অবরোধ ছিল।পরবর্তীতে অবরোধকারীরা রাস্তা থেকে সরে গিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে।
/জেবি/ এমএসএম