মামলার বিবরণে জানা গেছে, বানিয়াচং উপজেলার ত্রিকর মহল্লার প্রবাসী আব্দুল হামিদের ছেলে মেহেদী হাসান রাসেল বানিয়াচং চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। ২০০৭ সালের ৮ অক্টোবর তার কাছ থেকে মোবাইল ফোন হাতিয়ে নেওয়ার জন্য একই গ্রামের আব্দুর রশিদ শিশুটিকে হত্যা করে পাশের মুক্তার জঙ্গলে পুঁতে রাখেন। পরদিন তাকে আটকের পর ওই স্থান থেকে মেহেদীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মেহেদীর মা স্বপ্না বেগম বাদী হয়ে আব্দুর রশিদসহ তিনজনকে আসামি করে বানিয়াচং থানায় মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আব্দুর রশিদের উপস্থিতিতে তার মৃত্যুদণ্ডের রায় দেন।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল আহাদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, রায় ঘোষণার পর শিশু রাসেলের স্বজনরা সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানান।
/বিটি/এফএস/