গৌরনদীতে তিন খুন মামলায় ২ বিএনপি নেতার জামিন

বরিশালে তিন খুন মামলায় জামিন নিয়ে এলাকায় বিএনপি নেতাবরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় নাশকতায় তিন খুন মামলায় বিএনপির ২ নেতা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন।
সোমবার রাতে জামিনে মুক্তি পেলে মঙ্গলবার সকালে এলাকায় তাদের সংবর্ধনা দেন নেতাকর্মীরা।
জামিন প্রাপ্তরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. তাইফুর রহমান কচি এবং উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ন কবির রিপন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাইফুর রহমান বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী।
সরকার বিরোধী আন্দোলনের সময় উপজেলার মাহিলাড়া এলাকায় তিন খুন মামলায় এই দুই নেতাসহ বিএনপির মোট ৩২ নেতাকর্মীকে আসামি করা হয়। গত ৩০ জানুয়ারি দুইজনই বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমার্পন করলে ম্যাজিষ্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ ২৮ দিন কারা ভোগের পর হাইকোর্ট থেকে তারা জামিনে মুক্তি পান।
/এসএনএইচ