মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলতে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যপুস্তকে মুক্তিযোদ্ধাদের গৌরবময় ভূমিকার পাশাপাশি যুদ্ধাপরাধীদের ঘৃণ্য তৎপরতাও তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, বর্তমান পাঠ্য পুস্তকে মুক্তিযোদ্ধাদের ভূমিকা লিপিবদ্ধ রয়েছে। কিন্তু এতে নতুন প্রজন্ম জানতে পারছে না কী ঘৃণ্য তৎপরতা যুদ্ধাপরাধীদের ছিল, কত বর্বরতা তারা চালিয়েছিল। তাই নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক জি.এস.এম জাফরুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্ট শিক্ষানুরাগী মো. সায়দুল্লাহ মিয়াসহ খেলাঘর কেন্দ্রিয় কমিটির ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, খেলাঘর কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, ভারত ও নেপালের শিশু কিশোরদের নিয়ে খেলাঘর জাতীয় শিশু-কিশোর ক্যাম্প ২০১৬ আয়োজন করে। সূত্র: বাসস।
/এফএস/