রংপুরের মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার দুপুর ১২টার দিকে অবরোধের দ্বিতীয় দিন তারা এ মিছিল ও সমাবেশ করে।
জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান লাকুর নেতৃত্বে মিছিলটি মহাসড়কের বিভিন্ন সড়ক ঘুরে সংক্ষিপ্ত সমাবেশ করে।
সমাবেশে জেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম রংপুর জেলা ও মহানগর বিএনপির শত শত নেতা কর্মীকে গ্রেফতার করে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে অভিযোগ করেন। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। সেই সঙ্গে ৭ জানুয়ারি নির্বাচন স্থগিত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার দাবি জানান।