মাদ্রাসা ছাত্রীকে হয়রানি, বখাটের ৬ মাসের কারাদণ্ড

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে সিরাজগঞ্জে এক বখাটে যুবকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্রেনজন চাম্বুগং এ দণ্ড দেন। মঙ্গলবার দুপুরে কারাদণ্ডপ্রাপ্ত শামিম রেজাকে জেলা কারাগারে পাঠায় পুলিশ।

দণ্ডপ্রাপ্ত শামিম রেজা (২২) সদর উপজেলার শালুভিটা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের ছাত্র।

সদর থানার উপ-পরিদর্শক আনিস আহম্মেদ জানান, বখাটে শামিম শালুয়াভিটা আলিয়া মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করছিল- স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই সাজা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

/বিটি/এসটি/