যশোর শহরের শংকরপুর মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোট শুরুর আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে মারুফ হোসেন নামে একজন আনসার সদস্য আহত হয়েছেন।
আহত আনসার সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার আব্দুর রহিম।
বিজিবি ও পুলিশ কর্মকর্তারা ঘটলাস্থল পরিদর্শন করেছেন।