কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজা, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু। স্বাগত বক্তৃতা করবেন কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান।
চিতই পিঠা, কুলি পিঠা, ভাপা পিঠা, দুধকুলি, ধুপি পিঠা, হাত আনদোসা, রসপাকান, খড়েপাকান, ফুলপাকান, পদ্মপাকান, ঝুনঝুনিপাকান, ভাজা পিঠা, তকতি পিঠা, নকশা পিঠা, সিরিঞ্জ পিঠা, জজি পিঠা, আদিপাকান, আপেল পিঠা, নাড়ু পিঠা, খেজুর পিঠা, দুধরুটি, লাভ পিঠা, ডিম পিঠা, নারকেলের চিড়া, দুধচিতই, পাতা পিঠা, ফুল পিঠা, ত্রিভুজ পিঠা, গোপাল পিঠা, তারা পিঠা, পাটিসাপটা, পুলি পিঠা, দুধপুলি, জিলাপি পিঠা, ধুনেপাতা চিতই, গোলাপ পিঠা, সেমাই পিঠাসহ অর্ধশতাধিক পিঠার স্টল বসবে এই পিঠা উৎসবে।
দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে কলেজ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে উঠবে বলে জানালেন পিঠা উৎসব কমিটির আহ্বায়ক প্রভাষক ফরহাদ খান। নতুন প্রজন্মের কাছে পিঠার আদি ঐহিত্য ছড়িয়ে দিতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এছাড়া থাকছে গ্রাম-বাংলার চির ঐহিত্য লাঠি খেলা। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য।
/বিটি/এফএস/