নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা দিন: ভূমিমন্ত্রী

বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফসমাজে নিগৃহীত, অবহেলিত বা নির্যাতিত নারী ও শিশুদের খুঁজে বের করে আইনি সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। শুক্রবার পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট অডিটোরিয়ামে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা আয়োজিত সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কিত এক সেমিনারে ভূমিমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি আরও বলেন, অসহায়, দুঃস্থ, অবহেলিত মানুষের জন্য আইনি সহায়তা নিশ্চিত করার জন্য ২০০০ সালে গঠন করা হয় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা। গ্রামগঞ্জে ভিজিএফ’র চাল না পেলে যাদের বাড়িতে রান্না হয় না, যারা নিজের পরিবারের সদস্যদের কাছ থেকে নিগৃহীত বা অবহেলিত তাদের জন্যই এই লিগ্যাল এইড। লিগ্যাল এইড কার্যক্রমকে আরও উৎসাহিত করার জন্য আইনগত সহায়তা কেন্দ্র থেকে সনদ প্রদানের ব্যবস্থা নিতে জন্য মন্ত্রী সংশ্লিষ্টদের পরামর্শ দেন।
পাবনা জেলার সিনিয়র জেলা দায়রা জজ আবদুল কুদ্দুস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু আদালতের জেলা জজ গাজী রহমান, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজাউল করিম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শাকিল মাহমুদ, লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ নাহিদুর রহমান নাহিদ, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা প্যানেল চেয়ারম্যান মাহজেবিন শিরীন পিয়া, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
/বিটি/এইচকে/