নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহতনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার বলাইখা এলাকা ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ব্যবসায়ী আজগর আলীর(৪০) গ্রামের বাড়ি  রংপুর জেলার মিঠাপুর থানার সাতগিরি এলাকায়। তিনি দীর্ঘ দিন ধরে উপজেলার গোলাকান্দাইল ৫নং ক্যানেল এলাকার সজীব মিয়ার বাড়িতে থেকে তৈরি পোশাকের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই  জানান, শুক্রবার বেলা ২টার দিকে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে। মরদেহটিকে নারায়ণগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে।

/এনএস/ এইচকে/