আগুনে ছাই মুন্সীগঞ্জ ধলাগাঁও বাজারের ৮টি দোকান

মুন্সীগঞ্জে ৮টি দোকানে আগুনমুন্সীগঞ্জ সদর উপজেলার ধলাগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা। ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পরে।  ঘুমন্ত লোকজন ছুটে আসেন আগুন নেভাতে। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ভোর ৬ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মন্টু বিশ্বাস জানান, ব্যাটারি চার্জের দোকান থেকে আগুনের সূত্রপাত। দোকানের লোকজন ব্যাটারি চার্জে বসিয়ে চলে যাওয়ার পর অতিরিক্ত চার্জ হয়ে আগুন লেগে যায়। খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়লো মুন্সীগঞ্জের ৮টি দোকানপুরে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, মুদি, স্টেশনারি, সার-বীজ, খৈল ভূসি, ও ব্যাটারি চার্জের দোকান।
/এফএস/