এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ শাহ আলম এনায়েতপুর থানার ভাঙ্গবাড়ি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
শাহ আলমের পরিবার জানায়, ধুলাইয়ের চর থেকে এনায়েতপুর স্পার নৌকা ঘাটে আসার পথে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।
নিখোঁজ শাহ আলমের ছোটভাই আব্দুল আলিম ও বদুল শেখ ঘটনার বর্ণনা দিয়ে জানান, আমরা পাঁচজন যমুনার ধুলাইয়ের চর থেকে মুসুর কালাই তুলে বাড়ি যাচ্ছিলাম। আসার পথে এনায়েতপুর পারের প্রায় এক কি.মি. পূর্বদিকে ঝড়ের কবলে পড়ে আমাদের নৌকা ডুবে যায়। বাকিরা সাঁতরে কুলে উঠতে পারলেও শাহ আলম নিখোঁজ রয়েছেন। রাত পৌনে ১০টা পর্যন্ত খোঁজখুঁজি করে তার কোনও হদিস পাওয়া যায়নি।
এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ফসলি ডাল বোঝাই একটি নৌকা ডুবে গিয়ে একজন নিখোঁজ রয়েছে বলে শুনেছি। প্রশস্ত নদী, এটি যাত্রাবাহী নৌকাও নয়। রাতে পুলিশের পক্ষে এত বড় নদীতে খোঁজাখুঁজি করা সম্ভব নয়।
/এনএস/এএইচ/