হবিগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মোটরসাইকেল দুর্ঘটনাহবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইচড়া চা বাগান এলাকায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুজাত মিয়া (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার ছোট ভাই জাবেদ মিয়া (২৫) গুরুতর আহত হন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাহুবল থানার ওসি মোশারফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুজনেই বাহুবল উপজেলার জয়পুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বাহুবল উপজেলার মিরপুর থেকে মোটরসাইকেলে সুজাত মিয়া ও তার ভাই জাবেদ মিয়া তাদের  ফুফাত ভাই রুবেল মিয়ার বিয়েতে যোগ দেওয়ার জন্য শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে কামাইচড়া চা বাগান এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবাশীষ দাস সুজাত মিয়াকে মৃত ঘোষণা করেন।

/বিটি/এইচকে/