বাগেরহাটে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮

নির্বাচনি সহিংসতাবাগেরহাটের মোল্লাহাটে ভোট চাওয়াকে কেন্দ্র কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গুলিতে উভয়পক্ষের ৪০ জন নারী ও পুরুষ আহত হয়েছেন। এদের মধ্যে আটজন গুলিবিদ্ধ হয়েছেন বলে নিশ্চিত করেন মোল্লাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।    
শুক্রবার সকালে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ইউপি সদস্য কামরুল ও আস্তাইল গ্রামের ইউপি সদস্য মকুর সমর্থকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুজ্জামান মোল্লা বলেন, ১ নং ওয়ার্ডের লোকজন ২ নং ওয়ার্ডে এসে ভোট চাওয়াকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে স্থানীয় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ জাহাঙ্গীর হোসেন।  

আহতরা হলেন, সফিকুল ইসলাম (২৫), ফারুক মোল্লা (৫০), মরিয়ম বেগম (৪০), রবিউল মোল্লা (৪০), সফিক মোল্লা (২৬), আরমান শরীফ (৩২), সাহেদ শরীফ (৬৫), মাহাবুব (৩২), সাদ্দাম (২৮), মিরাজ (৩২), আকবর হোসেন (৩০), এমদাদ মোল্লা (৪০), মিরাজ মোল্লা (৪৫), হাফসি বেগম (৩০), আকরাম শেখ (২০), আজাদ মোল্লা (৩২), ইলাহি বিশ^াস (৩৮), আবুল কালাম আজাদ (৫২), বাবর মোল্লা (২৮), নান্নু মোল্লা (২৮), জালাল মোল্লা (২০), সুখ মিয়া (২৭), নাদের মোল্লা (৩০), মিরাজ শেখ (৩৬), আবু সিদ্দিক (২৫), জামাল শরীফ (৩৫), মিন্টু মুন্সি (৩৫), আব্দুল গাজী (১৬), জাকারিয়া (২৮), টুকু শরীফ (৪৬), লিয়াকত শরীফ (৩৮), সুরমান খান (৫৮) ও আবজাল মোল্লা (৪৭)।

এসআই  বলেন, গুলিবিদ্ধ আটজনসহ ১৩ জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সংঘর্ষের পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে পুলিশ এঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

/এইচকে/