চট্টগ্রামের রাঙ্গুনিয়া এবং ফটিকছড়ি উপজেলায় বন্যার পানিতে এক শিশু নিখোঁজ হয়েছে। উদ্ধার করা হয়েছে এক যুবকের লাশ।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি নদীতে বন্যার পানিতে তলিয়ে মোহাম্মদ রনি (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। বৃ
মৃত রনি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাবতল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ এয়াকুব আলী বলেন, ‘বুধবার রাত থেকে পাহাড়ি ঢলে ইছাতি নদীর তীর উপচে পানি লোকালয়ে প্রবেশ করে। ওই পানির স্রোতে রনি তলিয়ে যান। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস দিনভর চেষ্টা চালিয়ে তার খোঁজ পায়নি। পরে মধ্যরাতে পাশের একটি বিল তার মরদেহ উদ্ধার করা হয়।’
এর আগে ফটিকছড়িতে বন্যার পানিতে তলিয়ে গিয়ে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটের সাদি নগরে এই ঘটনা ঘটে।
নিখোঁজ সামি ৭ নম্বর ওয়ার্ড সাদিনগরের ভাড়াটিয়া হামিদের ছেলে বলে জানা যায়।