লক্ষ্মীপুরে বন্যা আশ্রয়কেন্দ্রে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরে বন্যা আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছে। সোমবার (২৬ আগস্ট) ভোররাতে লক্ষ্মীপুর পৌরসভার লাহারকান্দি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে তিনি মারা যান।

আব্দুল মালেক সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের লাহারকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার (২৫ আগস্ট) বিকালে আব্দুল মালেকসহ তার পরিবার আশ্রয়কেন্দ্রে আসেন। তিনি অ্যাজমা রোগী ছিলেন। রাতে বৃষ্টি ছিল। এতে ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থ হয়ে ভোররাতে তিনি মারা যান।

মৃতের বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন মুন্না তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাড়িতে পানি। এ জন্য আমরা আশ্রয়কেন্দ্রে এসেছি। ধারণা করা হচ্ছে, ঠান্ডাজনিত কারণেই আমার বাবা মারা গেছেন।’