কমিউনিটি পুলিশিং সেবার মাধ্যমে অপরাধমুক্ত দেশ উপহার দেওয়া সম্ভব: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন,কমিউনিটি পুলিশ সেবার মাধ্যমে একটি জেলাকে অপরাধমুক্ত ও বাসযোগ্য করে গড়ে তোলা যায়।  তিনি বলেন, শুধু তাই নয় এমনকি পুলিশিং সেবার মাধ্যমে স্বাধীন চেতনার অধিকারী জাতিকে একটি অপরাধ মুক্ত দেশ উপহার দেওয়াও সম্ভব।

কুমিল্লায় আইজিপি

শনিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির  সভানেত্রী ও আইজিপি’র সহধর্মিনী মিসেস শামসুন্নাহার রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী জেলা ও হাইওয়ে পুলিশ এবং সিআইডি’র পুলিশ সুপাররা অনুষ্ঠানে যোগ দেন।

পরে প্রধান অতিথি বিজয়ী নারী পুলিশ সুপারের হাতে পুরস্কার তুলে দেন। 

/এআর/টিএন/