টাঙ্গাইলে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। সোববার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষপাল পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে আদমান আলম (১৭); একই উপজেলার পাতুলিপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে তাইয়ুম আলম (১৭)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বিকালের দিকে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে মহাসড়কের আশেকপুর বাইপাস মোড় পার হচ্ছিল। এ সময় উত্তরবঙ্গগামী যাত্রীবাহী দ্রুতগামী একতা পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বাসটিকে জব্দ করা হয়েছে।