ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে জহুরা খাতুন (২৪) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জহুরা গৌরীপুর উপজেলার কলাবাগান এলাকার বাসিন্দা মিজানুর রহমানের মেয়ে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন জানান, মৃত জহুরা ডেঙ্গু ছাড়াও লিভার, ফুসফুস, রক্তে ইনফেকশনসহ নানা রোগে ভুগছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে এই হাসপাতলের ডেঙ্গু ওয়ার্ডে ৩৭ জন রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে পুরুষ ২৮, নারী ৭ ও শিশু রয়েছে ২ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ছয় জনের মৃত্যু হয়েছে।