যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ১২ বছর পর গ্রেফতার

চট্টগ্রাম নগরের বন্দর থানার একটি মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি ওবায়দুল হক প্রকাশ রাজুকে (৩২) ১২ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার আহাদ কনভেনশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন এসব তথ্য জানান।

রাজু চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানার খালপাড় এলাকার মোস্তাফিজুর রহমান সেলিমের ছেলে।  

এ আর এম মোজাফফর হোসেন বলেন, ‘ওবায়দুল হক প্রকাশ রাজু নামে ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। সে মহানগরীর বন্দর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল। তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।