আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতীক বরাদ্ধ পেয়েছেন ১২ জন। এছাড়া ওই ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ পেয়েছেন যারা তাদের ইউনিয়ন ও প্রতীক নিম্নরূপ:
চওড়া বড়গাছা: আওয়ামীলীগের দলীয় প্রার্থী জুলফিকার আলী ভুট্টো (নৌকা), আনারুল ইসলাম (ধানের শীষ), আবুল খায়ের বিটু (চশমা), মমতাজুল ইসলাম (টেলিফোন), মোশারফ হোসেন (আনারস)।
গোড়গ্রাম: রেয়াজুল ইসলাম (নৌকা), আমিনুজ্জামান (বিএনপি-ধানের শীষ), ইলিয়াস হোসেন (আনারস), মশিউর রহমান (মাটর সাইকেল)।
পঞ্চপুকুর: আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবর রহমান সরকার (নৌকা), রফিকুল ইসলাম (ধানের শীষ), মশিউর রহমান প্রামানিক (চশমা), নূরল আমিন সরকার (টেলিফোন), নাজমুল হক (আনারস), ওয়াহেদুল ইসলাম (মোটর সাইকেল)।
লক্ষ্মীচাপ: গোলাম মোস্তফা (নৌকা), আশরাফ হোসেন ( ধানের শীষ), আ. কা. মো. আমিনুর রহমান (আনারস), শ্যামচরণ রায় (মোটর সাইকেল)।
পলাশ বাড়ী: আওয়ামীলীগের দলীয় প্রার্থী মমতাজ আলী (নৌকা), জগদীশ চন্দ্র রায় (ধানের শীষ), জাতীয় পার্টির চঞ্চল চ্যাটার্জী( লাঙ্গল মার্কা), ওয়ার্কার্স পার্টির তপন কুমার রায় (হাতুড়ি), ইব্রাহিম তালুকদার ( আনারস)।
উল্লেখ্য, চলতি মাসের ৩১ মার্চ দ্ধিতীয় ধাপে নীলফামারীর সদরের এই ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
/এইচকে/