সাবেক সিটি কাউন্সিলর অস্ত্রসহ গ্রেফতার

ময়মনসিংহ নগরীর নওমহল এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মহানগর জাসদের (ইনু) সভাপতি ও সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু এবং তার ভাতিজা সৈয়দ রবিউল ইসলাম সজলকে গ্রেফতার করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাতে এ অভিযানে দুটি শটগান জব্দ করা হয়।

গ্রেফতার দুই জনকে ময়মনসিংহ কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে পাঠানো হবে।